হোম > সারা দেশ > রংপুর

নবী (সা.) ও আয়েশা (রা.)-কে নিয়ে কটুক্তি, যুবক আটক

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী হযরত আয়েশা (রা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে কুড়িগ্রামের রাজারহাটে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার উমরমজিদ ইউনিয়নের নওদাবস বড়বাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম মাইদুল ইসলাম মানিক। তিনি ওই এলাকার বকশা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মানিক তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর একটি পোস্ট দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিলে রাজারহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

রাজারহাট থানার ওসি মো. মামুনুর রশীদ বলেন, “ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।” তিনি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।

ট্রাক ও অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পীরগাছায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষক গ্রেপ্তার

রংপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ কারবারি ও ১ আসামি গ্রেপ্তার

জুলাই যোদ্ধা মাসুদকে দেখতে থাইল্যান্ডের হাসপাতালে ডেপুটি স্পিকার

পীরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মুয়াজ্জিনের ইন্তেকাল

১ কিলোমিটার সড়কের কাজ শেষ হয়নি তিন বছরেও

সীমান্তে বিজিবির কড়া প্রতিবাদে বিএসএফের খুঁটি অপসারণ

তারাগঞ্জে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

পীরগাছায় দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

আইনশৃঙ্খলা বিবেচনায় রংপুর জেলার শ্রেষ্ঠ থানা পীরগাছা