হোম > সারা দেশ > রংপুর

ভূরুঙ্গামারীতে ভ্যানগাড়ির ধাক্কায় শিশু নিহত

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভ‍্যানগাড়ির ধাক্কায় চার বছরের এক শিশুর নিহত হয়েছে। শিশুটির নাম আয়শা খাতুন। সোমবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আয়শা ওই গ্রামের আমিনুর রহমানের মেয়ে।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে আয়শা বাড়ি থেকে দৌড়ে রাস্তায় বের হয়। এ সময় ধামেরহাট বাজার থেকে ভূরুঙ্গামারীগামী মালবোঝাই একটি ভ‍্যানগাড়ির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে আয়শা। পরে তাকে পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব‍্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রংপুর মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আজিম উদ্দিন বলেন, স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে ঘটনাটি তিনি শুনেছেন। অভিযোগ পেলে ব‍্যবস্থা নেওয়া হবে।

এমই

সীমান্তে বিজিবির অভিযানে মদ উদ্ধার

পীরগঞ্জ পৌরসভায় ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা

আর্জেন্টিনার জয়ে রংপুরে বাঁধভাঙা উল্লাস

রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

বাবার ইমামতিতে শিবির নেতার দাফন সম্পন্ন

আর্জেন্টিনার ৭০০ ফুট পতাকা নিয়ে সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

প্রভাবশালী শিক্ষা কর্মকর্তা, ১০ বছরেও বদলি করা যায়নি

দিনাজপুরে ৩ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে প্লাস্টিক দূষণরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

পুলিশের বিরুদ্ধে মামলা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ