হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে মে দিবসে র‌্যালি

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও দিবস-২০২৬ পালিত হয়েছে। ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজনের মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শ্রমিক র‌্যালি, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল।

শুক্রবার সকাল ৯টায় জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের ইনস্টিটিউট মাঠ থেকে একটি র‌্যালি বের হয়ে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আবু বকর সিদ্দিক, পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন, মঞ্জুর মুর্শেদ সুমনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক মো. ওসমান গনি।

সভায় আঞ্চলিক শ্রম দপ্তরের শ্রম কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম, মাে. হুমায়ুন কবির, জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন, নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, শ্রমিক কল্যাণ ফেডারেশন, বেসরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

জেডএম

নীলফামারীতে ৪৫ লাখ টাকায় রাস্তা কার্পেটিং, উঠে যাচ্ছে সাত দিনে

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা

কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

চার্টার্ড সেক্রেটারী দিবসে আইসিএসবির দিনব্যাপী কর্মসূচি

সৈয়দপুর সরকারি কলেজ মাঠে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আহমেদ

শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন, ওসি প্রত্যাহার

লালমনিরহাটে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জে আখের ব্যাপক উৎপাদন

আমার দেশ-এর প্রতিবেদন প্রকাশের পর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি