হোম > সারা দেশ > রংপুর

ঐক্যবদ্ধ না হলে ভয়াবহ পরিণতি হতে পারে : শামীম সাঈদী

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

বাংলাদেশের বিরুদ্ধে ভয়ংকর ষড়যন্ত্র চলছে, যা প্রতিহত করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীপুত্র শামীম সাঈদী। তিনি বলেন, হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান সবাইকে মিলে এই ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তবে ভয়াবহ পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে।

শনিবার জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও-১ আসন কর্তৃক সালন্দর কামিল মাদরাসা মাঠে আয়োজিত উলামা-মাশায়েখ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, বাংলাদেশের আকাশে যে কালো মেঘ ছিল, তা কিছুটা সরে গেছে; কিন্তু আবার ফিরে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। যদি আবার সেই অন্ধকার ফিরে আসে, তবে আমরা ঐক্যবদ্ধ না থাকলে প্রতিরোধ করা সম্ভব হবে না। নিজেদের নিরাপত্তা ও দেশের স্বার্থে ঐক্যের কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, এ দেশের মাটিকে ভালোবেসে যদি প্রয়োজন হয়, তবে আবারও কারাবরণ করব, আবারও রক্ত দেব। প্রয়োজন হলে জীবন দিতেও প্রস্তুত আছি। এই লড়াই চলমান থাকবে।

ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে ভোট চেয়ে শামীম সাঈদী বলেন, দেলাওয়ার হোসেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, এমন যোগ্য ও নীতিবান মানুষ এখন বিরল। তিনি নির্যাতিত হলেও আদর্শে অটল থেকেছেন। তাই তিনিই এই আসনের যোগ্য প্রার্থী।

নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আমরা নারীদের সম্মান করি, মর্যাদা দিই। তাই সঠিক সিদ্ধান্ত নিন আপনারা নামাজি, সৎ ও শরিয়াহ মান্য করা নেতাদের পাশে থাকবেন, নাকি দুর্নীতিবাজদের পাশে থাকবেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন। তিনি বলেন, সুদ, ঘুস ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে জামায়াতে ইসলামীকেই দায়িত্ব দিতে হবে। দেশের প্রকৃত পরিবর্তন জামায়াতের হাত ধরেই সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ। সভা সঞ্চালনা করেন শহর আমির অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান শাহ শামীম। বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, বর্তমান জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান ও জেলা উলামা-মাশায়েখ পরিষদ সভাপতি মাওলানা ফজলে রাব্বী মোর্তজাবী প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি