হোম > সারা দেশ > রংপুর

দেবীগঞ্জে শিশুধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার

লটকন দেওয়ার প্রলোভন দেখিয়ে

উপজেলা প্রতিনিধি, দেবীগঞ্জ (পঞ্চগড়)

ছবি: আমার দেশ

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রতিবেশী এক শিশুকে লটকনের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে বৈদ্যনাথ রায় নামের এক ব্যক্তিকে গ্ৰেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় এজাহার জমা দেন। পরে তা মামলা হিসেবে রেকর্ড করা হয়। এদিকে শুক্রবার দিবাগত রাত আড়াইটায় পুলিশ ও ডিবির যৌথ অভিযানে বোদা এলাকা থেকে অভিযুক্ত বৈদ্যনাথের বোনের বাসায় যাওয়ার পথে তাকে গ্ৰেপ্তার করা হয়।

এর আগে শুক্রবার দুপুরে ভুক্তভোগী শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

গ্ৰেপ্তার বৈদ্যনাথ রায় উপজেলার পামুলী ইউনিয়নের ঢাঙ্গীরহাট বৈরাগীপাড়া এলাকার রামচরণ রায়ের ছেলে। শুক্রবার ঘটনা জানাজানির পর তিনি বাড়ি থেকে পালিয়ে যান।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অভিযুক্ত বৈদ্যনাথ রায় গত এক সপ্তাহের ব্যবধানে প্রতিবেশী এক হিন্দু শিশু ও এক মুসলিম শিশুকে পৃথকভাবে নিজ বাড়িতে ডেকে নিয়ে এই অপচেষ্টা চালায়।

সর্বশেষ গত বৃহস্পতিবার বিকেলে এক শিশুকে লটকন দেওয়ার কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে বৈদ্যনাথ রায়।

ভুক্তভোগী শিশুর মা জানান, বেশ কিছুক্ষণ মেয়েকে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় স্থানীয় অন্য শিশুরা জানায়, বৈদ্যনাথ তার মেয়েকে ঘরের দিকে নিয়ে গেছে। প্রথমে গিয়ে সন্ধান না পেলেও দ্বিতীয়বার খুঁজতে গেলে অভিযুক্তের ভাতিজা জানায় শিশুটিকে টয়লেটে আটকে রাখা হয়েছে। পরবর্তীকালে সেখান থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়।

শিশুটির মা আরও বলেন, তার মেয়েকে ঘরে নিয়ে পোশাক খুলে ধর্ষণ করে বৈদ্যনাথ। তেমন কিছু বুঝতে না পারলেও শুক্রবার সকালে ঘুম থেকে উঠে শিশুটি অসুস্থ হওয়ায় এবং ঠিকভাবে হাঁটতে না পারায় বেলা ৩টার দিকে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তানিয়া জাহান সুকন্যা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে যৌন নিপীড়নের বিষয়টি নিশ্চিত করেন। এরপর উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন।

ভুক্তভোগী শিশুর প্রতিবেশী সেলিনা আক্তার জানান, অভিযুক্ত বৈদ্যনাথ রায়ের ভাতিজা এবং অন্য শিশুরা ঘটনাটি দেখে ফেলায় তাদের প্রথমে টাকার লোভ দেখায় বৈদ্যনাথ। শিশুরা রাজি না হলে তাদের প্রাণনাশের হুমকিও দেয়।

এদিকে এলাকাবাসী আরও জানায়, মাত্র এক সপ্তাহ আগে গত ২ জুলাই একই এলাকার তৃতীয় শ্রেণি পড়ুয়া অপর এক আট বছর বয়সি শিশুকেও একইভাবে লটকন দেওয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে শ্লীলতাহানি করে বৈদ্যনাথ রায়।

একই সময়ে মেয়েকে দেখতে না পেয়ে শিশুটির মা ডাকাডাকি করলে বৈদ্যনাথ শিশুটিকে ছেড়ে দিলে সে নিজ বাসায় চলে যায়। শিশুটি তৎক্ষণাৎ তার মাকে কিছু না বললেও পরে সব খুলে বলে।

এদিকে এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ওসি আবু মূসা বলেন, আসামিকে গ্ৰেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এমএইচ

এক মাস ২২ দিন পর মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু

আবার পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

রাজিবপুরে পাটের আবাদে ধস

ধেয়ে আসছে ভারতীয় ঢল নিম্নাঞ্চল প্লাবিত

দেবীগঞ্জে সড়ক নির্মাণে পিকেটের বদলে ২ নম্বর ইট ব্যবহারের অভিযোগ

ভারতের উজান থেকে প্রবল গতিতে ধেয়ে আসছে পানি

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

পার্বতীপুরে তিন হোটেল ও এক বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

সেতুর সংযোগ সড়কে ধস, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ

মন্দিরের বারান্দায় চলছে শিক্ষার্থীদের পাঠদান