হোম > সারা দেশ > রংপুর

তাঁতী লীগ নেতার সঙ্গে ইউএনওর স্বাধীনতা দিবস উদ্‌যাপন

জেলা প্রতিনিধি, নীলফামারী

মহান স্বাধীনতা দিবস পালন করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাঁতী লীগ নেতার সঙ্গে ফটোসেশন করেছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া। ফটোসেশনের ছবিটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে বিস্তর আলোচনা-সমালোচনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটিতে দেখা যায়, স্থানীয় মিনি স্টেডিয়াম মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন তাঁতী লীগ নেতা শাহজাহান লেলিন। অনুষ্ঠান শেষে স্টেজের সামনে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে ফটোসেশন করেন উপজেলা তাঁতী লীগের ওই নেতা। তাঁতী লীগ নেতা ইউএনওর বাম দিকে হাস্যোজ্জ্বল মুখে ছবিতে পোজ দিচ্ছেন।

গত ২০২৪ সালের কিশোরগঞ্জ উপজেলা তাঁতী লীগের আহ্বাক কমিটির ১৫ নং সদস্য শাহজাহান লেলিন। তিনি কিছুদিন আত্মগোপনে থাকলে বর্তমানে একটি সংগঠনের ব্যানারে রয়েছেন প্রকাশ্যে।

এক অনুসন্ধানে জানা যায়, জেলার কিশোরগঞ্জ উপজেলায় বিভিন্ন সংগঠনের ব্যানারে তাঁতী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের নেতারা পুনর্বাসিত হচ্ছেন এবং তারা ধীরে ধীরে প্রকাশ্যে আসছেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া জানান, ‘কে তাঁতী লীগ নেতা আমি তাকে চিনি না, জানি না। সে আমার আমন্ত্রিত অতিথি নয়।’ এর বেশি বলতে তিনি রাজি হননি।

এ ব্যাপারে উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ্ জানান, একজন ইউএনও তাঁতী লীগের নেতার সঙ্গে ছবি তোলা মানেই তাদের লালন করা। এটি আশা করা যায় না।

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা