হোম > সারা দেশ > রংপুর

পাটগ্রামে অনলাইন ক্যাসিনো জুয়ার এজেন্ট সাজু আটক

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

লালমনিরহাটের পাটগ্রামে অনলাইন ক্যাসিনো জুয়ার এজেন্ট মো. সাজু মিয়াকে (২৬) আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার জগতবেড় ইউনিয়নের কচুয়া বাজার এলাকায় ওসি মো. মিজানুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সাজু মিয়া (২৬) উপজেলার একই ইউনিয়নের কচুয়া গ্রামের আমিনুর ইসলামের ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানায় দীর্ঘ দিন ধরে কচুয়া বাজারে মুদির দোকানে বসে অনলাইন ক্যাসিনো জুয়ার নিয়ন্ত্রণ করে আসছে সাজু মিয়া ও তার এই জুয়ার জন্য এলাকার স্টুডেন্ট থেকে শুরু করে বৃদ্ধ বয়সে লোকজন লোভে পড়ে এই জুয়া মগ্ন হয়ে যায় এভাবে সবাইকে সবকিছু নিঃস্ব করে দিশেহারা করে দিচ্ছেন তিনি । এরকম খবর পেয়ে মুদির দোকানে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আটক করে ।

পাটগ্রাম থানার ওসি মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া বাজারে এলাকার এক মুদির দোকান থেকে বিশেষ অভিযানে পুলিশ তাকে আটক করে। এসময় তার কাছ থেকে দু’টি অনলাইনে জুয়া খেলার মোবাইল ফোন উদ্ধার করা হয়। সাজু মিয়া অনলাইন জুয়ার সক্রিয় এজেন্ট। অয়ানএক্সবেড অ্যাপসসহ বিভিন্ন জুয়ার অ্যাপসের মাধ্যমে একটি অনলাইন জুয়ার সাইট ব্যবহার করে অনলাইন ক্যাসিনো জুয়া খেলার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে মোবাইল ব্যাংকিং (নগদ/বিকাশ) ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন এবং নগদ টাকা লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২০ ধারায় মামলা হয়েছে। আটক আসামি কে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ।

এমএস

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি