হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীর ৩৬ লেভেল ক্রসিং এখন মৃত্যুফাঁদ, ১২ মাসে নিহত ১৪

আব্দুর রাজ্জাক, নীলফামারী

নীলফামারীর ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিং। ছবি: আমার দেশ

নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে শুরু করে সৈয়দপুর পর্যন্ত অরক্ষিত ৩৬ লেভেল ক্রসিং মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব অরক্ষিত লেভেল ক্রসিংয়ে প্রতি বছর উল্লেখযোগ্য হারে প্রাণহানির ঘটনা ঘটলেও কেবল সতর্কতামূলক সাইনবোর্ড লাগিয়ে দায় সারছে কর্তৃপক্ষ।

সৈয়দপুর রেলওয়ে থানার নথি বলছে, গত ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জেলার ৬২ কিলোমিটার রেলপথে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন নারী-পুরুষসহ মোট ১৪ জন।

অন্যদিকে একটি পরিসংখ্যান বলছে, ২০২১ সালে সদর উপজেলার মনশাপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিন ভাইবোনসহ মোট চারজনের প্রাণহানির ঘটনা ঘটে। এরপর ২০২২ সালের ২৬ জানুয়ারি সদর উপজেলার দারোয়ানী এলাকার একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেন ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে মোট চারজন ইপিজেড-কর্মী নিহত হন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর জেলার চিলাহাটি থেকে সৈয়দপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় ট্রেনে কাটা পড়ে নারী-পুরুষসহ প্রাণ হারান মোট ২৪ জন।

রেলওয়ে বিভাগ সূত্রে জানা যায়, ‘নীলফামারী জেলার সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত মোট ৩৬টি লেভেল ক্রসিং অনুমোদিত থাকলেও এর মধ্যে শুধু ১৩টি লেভেল ক্রসিং গেটম্যানদের দ্বারা সুরক্ষিত।

নীলফামারী সদর উপজেলার দারোয়ানী বাজার এলাকার আব্দুল গফুর জানান, ‘চিলাহাটি থেকে সৈয়দপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত অনেক অরক্ষিত লেভেল ক্রসিং মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন হাজার হাজার পথচারী, সাইকেল, রিকশা, অটোরিকশা, সিএনজি অটোরিকশা, ট্রাক্টর, পিকআপ, মাইক্রোবাস এবং মিনিবাস শুধু সতর্কীকরণ সাইনবোর্ড অনুসরণ করে জীবনের ঝুঁকি নিয়ে এসব অরক্ষিত লেভেল ক্রসিং দিয়েই পারাপার হচ্ছে। এসব অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ঘন ঘন উল্লেখযোগ্য হারে প্রাণহানি এবং সম্পদের ক্ষতি হচ্ছে। প্রাণহানি েএবং যেকোনো দুর্ঘটনা এড়াতে সেগুলো সুরক্ষিত করার জোর দাবি করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী জানান, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ট্রেনে কাটা পড়ে নারী-পুরুষসহ প্রাণ হারিয়েছেন মোট ১৪ জন। এসব ঘটনায় মোট ১৩টি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে থাকবে জামায়াত

চিলমারীতে বালু খেকোদের টোল ঘর গুঁড়িয়ে দিল এলাকাবাসী

মাদকাসক্ত স্বামীর নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

রংপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

নির্বাচনে কারচুপির ঘটনা উদ্ঘাটিত হবে: অ্যাডভোকেট ফিরোজ

তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

বড় ভাইয়ের সুরকির আঘাতে ছোট ভাই নিহত

বিএসএফের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত বিজিবি

ঠাকুরগাঁওয়ের একজন অভিভাবককে হারালাম: মির্জা ফখরুল