হোম > সারা দেশ > রংপুর

রংপুরে এক তরুণকে হত্যা করেছে দুর্বৃত্তরা

মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে

রংপুর অফিস

প্রতীকী ছবি

মহানগরীতে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে রাকিব (২০) নামের এক তরুণকে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় নগরীর বৈরাগীপাড়ার মাছুয়াপাড়া মোড়ে রাস্তার ওপর থেকে তার লাশ উদ্ধার করে মহানগর কোতোয়ালি থানার পুলিশ। রাকিব ওই এলাকার আব্দুস সামাদের ছেলে।

প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আজাদ রহমান জানান, স্থানীয় তাতিপাড়া এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী মুমিনসহ (৪২) একদল দুর্বৃত্ত তার গলা এবং শরীরের বিভিন্ন স্থানে চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ওসি আজাদ রহমান আরো জানান, এর আগে রাকিব মুমিনের সঙ্গে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে এই খুন বলে ধারণা করছে পুলিশ।

খুনের শিকার রাকিবের বাবা আব্দুস সামাদ বলেন, ‘এর আগে গত বছরের ১৪ নভেম্বর মমিন আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করেছিল। এ বিষয়ে আমি কোতোয়ালি থানায় হত্যাচেষ্টার মামলা করেছিলাম। কিন্তু পুলিশ সঠিকভাবে অ্যাকশনে না যাওয়ায় তারা আমার ছেলেকে হত্যা করল। আমি মোমিনসহ অন্য হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছি।

পার্বতীপুরে শিশুকে হত্যার দায়ে যুবক আটক

জালিয়াতির অভিযোগে কাজি কারাগারে

পুলিশের মাথা ফাটিয়ে পালাল চোর

গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি হলে আন্দোলনের হুঁশিয়ারি

রংপুরে যুবদলের প্রস্তাবিত কমিটির সহ-সাংগঠনিককে খুন

হত্যা মামলার রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের পরিবার ও সহপাঠীরা

সীমান্তে নিহত বাংলাদেশির লাশ ১৭ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

আমার দেশে প্রতিবেদন প্রকাশের পর খানসামায় মিলল জলাতঙ্ক ভ্যাকসিন

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ৪ হাজার ঘরসহ ১৫শ হেক্টর জমির ফসলের ক্ষতি

পলাশবাড়ীতে কলেজছাত্রকে হত্যাচেষ্টায় মামলা