হোম > সারা দেশ > রংপুর

অবশেষে গাইবান্ধার বহুল আলোচিত রাম মূর্তির নির্মাতা হরিদাস গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

হরিদাস চন্দ্র তরণী দাস। ছবি: আমার দেশ

গাইবান্ধার পলাশবাড়ীর বহুল আলোচিত হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে ঢাকা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পুলিশ। গত রাতে ঢাকা সিআইডির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। হরিদাস চন্দ্র তরণী দাসের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান।

তিনি আমার দেশকে জানান, ঢাকা সিআইডি পুলিশের একটি দল গত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালি মন্দিরের রাম মন্দিরের প্রতিষ্ঠাতা, হরিদাস বাবুকে গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধাসহ সারা দেশে আন্দোলন চলে আসছিল।

তিনি পলাশবাড়ীতে দেশের সর্ব বৃহৎ রামমূর্তি নির্মাণ করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন। ৯২ পাসেন্ট মুসলমানদের বাংলাদেশে এই রাম মূর্তিসহ আরো বেশ কিছু বৃহৎ মূর্তি নির্মাণ মুসলমানরা মেনে নিতে পারছেন না। রামের জন্মস্থান ভারতেও এত বড় মূর্তি এর আগে কখনো প্রকাশ্যে নির্মাণ করা হয়নি। হঠাৎ বাংলাদেশে এই উদ্যোগকে মানুষ সন্দেহের চোখে দেখে। এবং দুই দেশে বিতর্ক ও আলোচনার জন্ম দেয়। রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে তাই তারা মূর্তি অপসারণে কয়েক মাস থেকেই আন্দোলন করে আসছেন।

এমএইচ

আদিতমারীতে হাট দখল করে লাখ লাখ টাকার ভাড়া বাণিজ্য, নির্বিকার প্রশাসন

সাঘাটায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় লিখিত অভিযোগ

একসঙ্গে জন্ম নেওয়া তিন বোনের প্রাথমিক বৃত্তিতে সাফল্য

কাউনিয়ায় পরিবার পরিকল্পনায় অবদান রাখায় সম্মাননা

বালুবাহী ট্রাকের ধাক্কায় মা ও দুই সন্তানসহ ৪ জনের মৃত্যু

গণভোটের রায় কার্যকরে সরকারকে বাধ্য করা হবে

এক মাস ২২ দিন পর মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু

দেবীগঞ্জে শিশুধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার

আবার পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

রাজিবপুরে পাটের আবাদে ধস