হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে লিচুর বিচি গলায় আটকে শিশু ও বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সোমবার লিচুর বিচি গলায় আটকে এক শিশু এবং ঘরের ঢেউ টিনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের দলপতিপুর গ্রামে লিচুর বিচি গলায় আটকে হোসেন নামে মাত্র ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। শিশুটি ওই গ্রামের মাহমুদুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, শিশু হোসেনকে লিচু খাওয়ানোর সময় অসাবধানতাবশত একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। মুহূর্তের মধ্যে শিশুটি ছটফট শুরু করলে পরিবারের লোকজন তাকে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে ঘরে ঢেউ টিনের কাজ করার সময় উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেটগাঁও সিন্দুল্যা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিঠুন (৩৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের সুরেন্দ্র রায়ের ছেলে।

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিঠুন মিত্রবাটি গ্রামে আনোয়ার হোসেনের বাড়িতে ঘরের চালের টিনের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত ঘরের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের সাথে স্পর্শ লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হোসেন নামের ওই শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। আর বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হলে আমরা ইসিজি করার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক জানান, গলায় লিচুর বিচি আটকে এক শিশু এবং ঘরের টিনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন।

ভারতের গজলডোবা ব্যারাজ উত্তরের মানুষের মরণফাঁদ

রংপুরে গরুর ব্যতিক্রমী ‘আবাসিক হোটেল’

রংপুরে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি হত্যা মামলায় কারাগারে

জলঢাকায় পুলিশি অভিযানে ৩২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

বিএইউএসটিতে দিনব্যাপী সাইবার নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত

নবাবগঞ্জে ঋণের দায়ে গৃহবধূর আত্মহত্যা

নীলফামারীতে সাড়ে পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

রংপুরে জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ার লক্ষ্যে মতবিনিময়

পুলিশ সদস্য অপহরণ, গ্রেপ্তার ৫