হোম > সারা দেশ > রংপুর

খানসামায় প্রধান শিক্ষকের গাফিলতিতে পরীক্ষা দিতে পারেনি শিক্ষার্থী

উপজেলা প্রতিনিধি, খানসামা (দিনাজপুর)

দিনাজপুরের খানসামা উপজেলায় প্রধান শিক্ষকের গাফিলতিতে এসএসসি পরীক্ষা দিতে পারেননি এক শিক্ষার্থী। চকরামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাইম ইসলাম ফরম ফিলাপ করলেও প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দিতে পারেননি।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম লিপু ওই শিক্ষার্থীর কাছ থেকে ফরম ফিলাপ ও কেন্দ্র ফি বাবদ ৩ হাজার টাকা নেন। তবে পরবর্তীতে তার ফরম পূরণ করা হয়নি।

নাইম জানায়, পরীক্ষার দুই দিন আগে স্কুলে গিয়ে জানতে পারে তার প্রবেশপত্র আসেনি। তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার স্বপ্ন ভেঙে যায়।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক শরিফুল ইসলাম লিপু বলেন, নাইম ইসলামের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি তার মনে ছিল না। পরে বিষয়টি জানতে পেরে তার পরিবারকে ডেকে টাকা ফেরত দেওয়া হয়েছে।

এ বিষয়ে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন, “স্কুলের প্রধান শিক্ষক আগে যদি আমার সঙ্গে যোগাযোগ করতেন, তাহলে হয়তো কোনো ব্যবস্থা নেওয়া যেত। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমই

কুড়িগ্রামে বালুভর্তি ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

লালমনিরহাটে শিশু হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবুর বিরুদ্ধে তদন্ত শুরু

পঞ্চগড়ে সড়ক বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা

নিজেকে মুক্তিযুদ্ধে শহীদের সন্তান বলা সেই জামায়াত এমপির বাবা এখনো জীবিত

পুকুরে নেমে তর্কের জেরে বন্ধুকে চুবিয়ে হত্যা

লালমনিরহাটে দুই মাসে পাঁচ হত্যাকাণ্ড

নবাবগঞ্জে আমবাগান থেকে উদ্ধার গৃহবধূর লাশ

নীলফামারীতে ৪৫ লাখ টাকায় রাস্তা কার্পেটিং, উঠে যাচ্ছে সাত দিনে

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা