হোম > সারা দেশ > রংপুর

তীব্র গরমে আখের রসে স্বস্তি খুঁজছে মানুষ

উপজেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)

ভ্যাপসা গরমে স্বস্তি ঠান্ডা আখের রসে। ছবি: আমার দেশ

ঈদুল আজহার আনন্দের মাঝেও তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। শুক্রবার ঈদের দ্বিতীয় দিনে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর ব্রিজ এলাকায় দেখা গেছে মানুষের উপচেপড়া ভিড়, ভ্রাম্যমাণ আখের রসের দোকানে। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে হাঁসফাঁস করা মানুষ সামান্য স্বস্তি খুঁজছেন এক গ্লাস ঠান্ডা আখের রসে।

রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলতি সময়ে উত্তরাঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি ও ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মহিপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ মেশিনে আখের রস বিক্রি করছেন সামছুল আলম নামের এক বিক্রেতা। মেশিনে তাজা আখ পিষে ছোট গ্লাস ১০ টাকা এবং বড় গ্লাস ২০ টাকায় বিক্রি করছেন তিনি। দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভিড়ও বাড়তে থাকে।

বিক্রেতা সামছুল আলম বলেন, ‘সকাল থেকেই অনেক মানুষ রস পান করতে আসছে। গরমের কারণে মানুষ ঠান্ডা কিছু খুঁজছে। ঈদের ছুটি থাকায় বাইরে ঘুরতে আসা মানুষের সংখ্যাও বেশি।’

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘এই গরমে বাইরে থাকা খুব কষ্টকর। একটু পরপর পানি পান করেও তৃষ্ণা মেটে না। তাই আখের রস পান করে কিছুটা স্বস্তি পাওয়া যায়।’

মোটরসাইকেলে ঘুরতে আসা যুবক বেনজির আহমেদ বলেন, ‘ঈদের আনন্দ করতে বের হয়েছি, কিন্তু রোদ এত বেশি যে, বেশি ক্ষণ থাকা যাচ্ছে না। আখের রস পান করে শরীরটা একটু ঠান্ডা লাগছে।’

আরেক স্থানীয় ব্যবসায়ী জাহিদুল ইসলাম বলেন, ‘আগের চেয়ে এবার গরম অনেক বেশি মনে হচ্ছে। দুপুরের দিকে মানুষ রাস্তায় কম বের হলেও যারা বের হচ্ছে তারা ঠান্ডা পানীয় খুঁজছে। আখের রস এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।’

স্থানীয়দের মতে, কোমল পানীয়ের তুলনায় প্রাকৃতিক ও তুলনামূলক স্বাস্থ্যকর হওয়ায় আখের রসের চাহিদা বেড়েছে কয়েক গুণ। কম দামে সহজ লভ্য হওয়ায় সব শ্রেণি-পেশার মানুষ এই পানীয়ের দিকে ঝুঁকছে।

ঈদের ছুটির আমেজ আর তীব্র গরম- দুই মিলিয়ে মহিপুর ব্রিজ এলাকায় যেন তৈরি হয়েছে ভিন্ন এক দৃশ্য। প্রখর রোদে ক্লান্ত মানুষ এক গ্লাস ঠান্ডা আখের রসেই খুঁজে নিচ্ছেন সাময়িক প্রশান্তি।

এমএইচ

বিএসএফের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত বিজিবি

ঠাকুরগাঁওয়ের একজন অভিভাবককে হারালাম: মির্জা ফখরুল

পঞ্চগড়ে বিদেশি মদসহ বাবা-ছেলে আটক

নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না

পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি দবিরুল ইসলামের মৃত্যু

ন্যায্যমূল্যের অভাবে রাস্তার পাশে পড়ে আছে অবিক্রীত চামড়া

হাম সচেতনতায় লিফলেট বিতরণ উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী

রাত ১০টার মধ্যে রংপুরে বর্জ্য অপসারণ শেষ হবে