হোম > সারা দেশ > রংপুর

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

গাইবান্ধার পলাশবাড়ীতে রামমন্দির স্থাপনের অংশ হিসেবে বিশাল রামমূর্তি নির্মাণের উদ্যোগ এবং দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে নেত্রকোণার পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত।

শনিবার (২০ জুন) সকাল ১১টায় পূর্বধলা প্রেসক্লাবের সামনের সড়কে “তৌহিদী জনতা, পূর্বধলা”-এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-উলামা, শিক্ষার্থী ও সচেতন নাগরিক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং জাতীয় সার্বভৌমত্বের পরিপন্থী কোনো কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না। গাইবান্ধার পলাশবাড়ীতে রামমূর্তি স্থাপনের উদ্যোগ এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহল থেকে দেওয়া উসকানিমূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলেন, এসব কর্মকাণ্ড দেশের শান্তি, স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ।

বক্তারা আরো বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। কোনো বিদেশি শক্তির প্রভাব, আধিপত্যবাদী নীতি বা উসকানির মাধ্যমে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ক্ষুণ্ণের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, ইসলাম ন্যায়বিচার, সহনশীলতা ও মানবিক মর্যাদার শিক্ষা দেয়। তাই নিরপরাধ মানুষের ওপর অন্যায়, নির্যাতন, বৈষম্য কিংবা নিপীড়ন সমর্থন করে না। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং নাগরিক অধিকার রক্ষা করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব বলেও তারা উল্লেখ করেন। পাশাপাশি সকল সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন হাফেজ শফিকুল ইসলাম, মাওলানা আলমগীর হোসাইন মিসবাহ, মাওলানা আমিনুল হক লিমন, মাওলানা সাইফুর রহমান সাদী, মুফতি রেদুয়ান হোসাইন ও মাওলানা ইলিয়াস হোসাইনসহ স্থানীয় আলেম-উলামা ও গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি যেকোনো উসকানি, সহিংসতা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা এবং বিদেশি প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধন শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং বাংলাদেশের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা

দিনাজপুর মেডিকেল হাসপাতালের সভাপতি ডা. জাহিদ, ড্যাবের শুভেচ্ছা

মন্ত্রীরা সংসদে মিথ্যা কথা বলে: এটিএম আজহার

জনগণের সঙ্গে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করুন: মাওলানা আব্দুল হালিম