হোম > সারা দেশ > রংপুর

৫ দিনের রিমান্ডে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান

রংপুর অফিস

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শুক্রবার সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ ১৫ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের মঞ্জুর করেন।

রংপুর মেট্রো পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, ভিকটিম মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় আসামি লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী মো. নুরুজ্জামান আহমেদকে মেট্রোপলিটন আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. মুস্তাফিজার রহমান। তিনি মেট্রোপলিটন আদালতে আসামিকে হাজির করে ১৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক দেবী রানী রায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার মুন্না হত্যা ও রাজধানীর যাত্রাবাড়ী থানার ২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার রাতে মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলিতে আপন ছোট ভাই ওহেদুজ্জামান কনকের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন ছাত্র হত্যার একাধিক মামলা রয়েছে।

দিনাজপুরে হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

রংপুরে পুলিশ হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

কৃষিজমি ধ্বংস করে পঞ্চগড়ে চলছে পাথর উত্তোলন

সাঘাটায় ‘বালুখেকো’ বিএনপি নেতা জুয়েল বহিষ্কার

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দ্রুতই চালু হচ্ছে দারোয়ানী টেক্সটাইল মিল, খুলছে সম্ভাবনার দুয়ার

নীলফামারীতে মশা তাড়ানোর আগুনে পুড়ে ছাই ৭ ঘর

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে টেক্সটাইল মিল চালু করার প্রক্রিয়া শুরু

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯ পদে বিএনপিপন্থিদের বিজয়