হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জে আমবাগান থেকে উদ্ধার গৃহবধূর লাশ

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জে আমবাগান থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১০টায় দাউদপুর ইউনিয়নের সিরাজ পাঁচগাছি উত্তরপাড়ায় সেকেন্দার আলীর আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয় ।

মৃত শ্রীমতী রুপালী রানী (৩৫) ওই গ্রামের শ্রী অরুন কুমার সরকারের স্ত্রী।

প্রতিবেশীরা বলেন, অরুন কুমার সরকার মানসিক রোগী। তিনি মাঝে মাঝে বাড়ি থেকে চলে যান। আবার কিছুদিন পর বাড়ি চলে আসেন। এরকম তিনি প্রায়ই করে থাকেন। আজ সকালে তিনি তার স্ত্রী রূপালী রানীকে নিয়ে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বাগানে আম কুড়াতে যান। সকাল ৮টার দিকে গ্রামের মানুষ বাগানে গরু-ছাগল চরাতে এসে রূপালীর লাশ দেখতে পায়। ঘটনার পর থেকে অরুণ কুমার সরকার পলাতক রয়েছেন।

নবাবগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, ঘটনাস্থলে আছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেডএম

সাঘাটায় যমুনা নদীর তীররক্ষা বাঁধে ধস, ২৫০ পরিবারে ভাঙন আতঙ্ক

যমুনার ভাঙনে আতঙ্কে নদীপাড়ের মানুষ

ঘোড়াঘাট হাটে প্রতিদিন অর্ধকোটি টাকার আম বিক্রি

গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

বালুভর্তি ট্রাকের বেপরোয়া চলাচল, আতঙ্কে স্কুল ছাড়ছে শিক্ষার্থীরা

সরকার প্রশাসক নিয়োগ না দিয়ে আগে স্থানীয় নির্বাচন দিতে পারতো: আবদুল হালিম

সেই অদম্য রিফাতের পাশে দাঁড়ালেন ইউএনও

নীলফামারীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

নন্দিনী হত্যার বিচার দ্রুত শেষ করা হবে: ত্রাণমন্ত্রী

রৌমারী সীমান্তে শিশুসহ চারজনকে পরিবারের কাছে হস্তান্তর