হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে তিনজনের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে ঘোড়া জবাইয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান উপজেলার বিনোদনগর ইউনিয়নের গাজীপুরে ওই আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মিরারপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে রুবেল (৪০), নেত্রকোনা জেলা সদরের মোবারকপুর গ্রামের মৃত আ. রাজ্জাকের ছেলে মোহাম্মদ আব্দুল্যা (৩৪) ও নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে রবিউল ইসলাম (৩৫)।

নবাবগঞ্জ থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মা জানান, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ