হোম > সারা দেশ > রংপুর

ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ওয়ালটন শো-রুমের ম্যানেজারের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

লালমনিরহাটের পাটগ্রামে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ওয়ালটন শোরুমের ম্যানেজারের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ ফ্রেব্রুয়ারি) সকাল ১০ টা ৩০ মিনিটে উপজেলার জোংড়া ইউনিয়নের শিমুল তলা এলাকায় (লালমনিরহাট-বুড়িমারি) মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুর রশিদ সহ পাটগ্রাম থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

নিহত রফিকুজজ্জামান পলাশ (৩৫) পাটগ্রাম ওয়ালটন শোরুম শাখার ম্যানেজার। তার বাড়ি রংপুর বদরগঞ্জ উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িমারী মুখী ট্রাকটি অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ম্যানেজার রফিকুজ্জামান পলাশ বাউরা আলাউদ্দিন নগর মোটরসাইকেল যোগে যাওয়া সময় মুখোমুখি সংঘর্ষে পড়ে গিয়ে অপর একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ।

হাতীবান্ধা হাইওয়ে থানার (ওসি) আব্দুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম নিয়ে আমি ঘটনাস্থল উপস্থিত হয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করি, দুর্ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ করছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির

চিরিরবন্দরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এএসআই ক্লোজ

র‍্যাবের অভিযানে মাদকসহ এমপির ভাতিজা ও সহযোগী আটক

দারিদ্র্যের কাছে বৈশাখের আনন্দ ম্লান কুড়িগ্রামের চরাঞ্চলে

পাটগ্রামে এমআরপিতেই ওষুধ বিক্রি, ক্রেতাদের ক্ষোভ

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, প্রধান দুই আসামি গ্রেপ্তার