হোম > সারা দেশ > রংপুর

সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে শিক্ষকরাই: এটিএম আজহারুল ইসলাম

রংপুর অফিস

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, দেশ জাতি এবং সমাজ পরিবর্তনে বড় ভূমিকা পালন করতে পারে শিক্ষক সমাজ। তাড়াতাড়ি সঠিকভাবে শিক্ষক কর্মচারী এবং সমাজের শিক্ষিত মানুষদের মোটিভেশন করে ভালো পরামর্শ দিয়ে ভালো কাজ শিখিয়ে দিনের এবং ইসলামের পরিপূর্ণ শিক্ষা দিয়ে দেশ রাষ্ট্র এবং সমাজের পরির্তন করতে পারেন। কারণ শিক্ষকদের এবং শিক্ষিতদের সবাই সম্মান ও শ্রদ্ধার চোখে দেখে।

শনিবার সকালে রংপুরের তারাগঞ্জ ওয়াক্ফ এস্টেট কামিল মাদ্রাসার হল রুমে শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তারাগঞ্জ কামিল মাদ্রাসা অধ্যক্ষ ড.এ এস এম, আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা আমির কামারুজ্জামান, তারাগঞ্জ উপজেলা আমির আলমগীর হোসেনসহ শিক্ষক কর্মচারীবৃন্দ।

তিনি আরো বলেন, জুলাই-আগস্টে ছাত্ররা জীবন দিয়ে নতুন করে যেভাবে স্বাধীন করেছে সেখানে শিক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়। তাই সমাজ গঠনে তাদেরকে অগ্রণী ভূমিকায় থাকতে হবে।

এটিএম আজহার বলেন, শিক্ষকদের সঠিক শিক্ষা ও দিক নির্দেশনায় শিক্ষার্থী এবং যুব সমাজ সঠিক পথে এগিয়ে যাবে। তাই শিক্ষকদের দ্বীনি শিক্ষার পাশাপাশি ইসলামের সঠিক জ্ঞান ছাত্রদের মাঝে বুঝিয়ে দিতে হবে। পাশাপাশি কর্মচারীদের কর্ম দক্ষতা ও ভূমিকা প্রতিষ্ঠানের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি ভাবমুর্তি প্রবৃদ্ধি করে।

এরপরে তারাগঞ্জ কামিল মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর মহিলা সদস্যের সাথে মতবিনিময় করেন।

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে