হোম > সারা দেশ > রংপুর

প্রতিমন্ত্রীর সমালোচনা করে ফেসবুকে পোস্ট, কলেজছাত্র আটক

উপজেলা প্রতিনিধি, দেবীগঞ্জ (পঞ্চগড়)

পঞ্চগড়ের দেবীগঞ্জে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ। ওই কলেজছাত্রের নাম নিশাত ইসলাম (১৬)।

শুক্রবার মধ্যরাতে উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকা থেকে তাকে আটক করে হয়।

নিশাত সোনাহার বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা যায়, নিশাত তার ফেসবুক আইডি থেকে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্য শেয়ার করেন। পোস্টটির ক্যাপশনে লেখেন, ‘গাঞ্জা খেয়ে পার্লামেন্টে বক্তব্য দিতে গেলে যা হয়। এই গাঞ্জাখোর নাকি আমাদের এলাকার এমপি।’

পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিশাত সেটি মুছে ফেলেন বলেও জানা গেছে।

পোস্টটি ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা দেখা দেয়।

শুক্রবার রাতে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম কলেজছাত্রের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, স্থানীয় এক ব্যক্তি রাতে নিশাতের বিরুদ্ধে অভিযোগ দেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সকালে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।

এমই

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে