হোম > সারা দেশ > রংপুর

মাদকবিরোধী সুধী সমাবেশে ২০ মাদক কারবারির তালিকা প্রকাশ

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

নীলফামারীর সৈয়দপুর শহরে মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের গোলাহাট ২ নম্বর ওয়ার্ডে এলাকাবাসীর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত মানুষ অংশ নেন।

সমাবেশে ২০ জন চিহ্নিত মাদক কারবারির তালিকা প্রকাশ করা হয়। এ সময় বক্তারা মাদক কারবারিদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “হয় মাদক ছাড়তে হবে, নইলে এই এলাকা ছাড়তে হবে।”

সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সৈয়দপুর শহর জামায়াতে ইসলামীর আমির শরফুদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, রেজাউল করিম রেজা, সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সভাপতি রওনক আফজাল রিনু, সাধারণ সম্পাদক রূপা, শিক্ষা বিষয়ক সম্পাদক রোজিনা খাতুন, সাংবাদিক সাহবাজ উদ্দিন সবুজ, সাবেক মহিলা কাউন্সিলর সাবিয়া সুলতানা, ২ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহিদ শামিম, পৌর কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজন শাহ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ সরকার, সিনিয়র সহ-সভাপতি আজহার ও সহ-সভাপতি ডা. আলীসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে প্রতিটি পরিবার, পাড়া-মহল্লা ও সামাজিক সংগঠনকে একযোগে কাজ করতে হবে। তারা মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতারুজ্জামান মন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক নওশাদ আনসারী।

শেষে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে উপস্থিত সবাই হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বড়পুকুরিয়া কয়লাখনিতে শ্রমিক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

রংপুরে ইয়াবা, ল্যাপটপ ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ফুলছড়িতে ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ নৌকাডুবি

ব্যাকটেরিয়ার সহায়তায় আলু চাষে বিপ্লব, অর্ধেক সারেই ভালো ফলন

মাদকাসক্ত ভাতিজার বঁটির আঘাতে ফুপুর মৃত্যু

গোবিন্দগঞ্জে আঙুর চাষে সফল তরুণ উদ্যোক্তা সুলতান

শাশুড়িকে দাফন করে ফেরার পথে জামাই নিহত

জামায়াতকে কখনই এ দেশের মানুষ ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

বাংলাদেশি জেলের লাশ ভারতে উদ্ধার, ১৯ দিন পর দেশে ফেরত

সাত মাস পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট