পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ময়নাগুড়ি সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত পুরাতন একটি মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার দুপুরে বাংলার চর নামক স্থানে করতোয়া নদী থেকে করতোয়া নদী থেকে মর্টালশেলটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ময়নাগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ৪২৫ থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাংলার চর নামক স্থানে করতোয়া নদী থেকে শ্রমিকরা বালু তোলার সময় ৮২ মিলিমিটারের মর্টার শেলটি দেখতে পান। তাদের দাবি, শেলটি বালুর সঙ্গে উঠে আসে। পরে বিজিবির সহায়তায় পুলিশ মর্টাল শেলটি নিরাপদ স্থানে রাখে।
তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান জানান, উদ্ধার হওয়া মর্টারসেলটি মরিচাযুক্ত অনেক দিনের পুরাতন এবং গায়ে কোনো লেখা বুঝা যাচ্ছে না। মর্টারশেলটি জিডিমুলে আদালতকে জানিয়ে নিষ্ক্রিয় করার জন্য রংপুর সেনাবাহিনী বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়েছে।
এএস