হোম > সারা দেশ > রংপুর

পলাশবাড়ী উপজেলা আ.লীগ সভাপতির ইন্তেকাল

উপজেলা প্রতিনিধি, পলাশবাড়ী (গাইবান্ধা)

গাইবান্ধা জেলা কারাগারে থাকা পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন (৫৭) মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

প্রয়াত আওয়ামী লীগ নেতা শামিকুল ইসলাম সরকার লিপন পলাশবাড়ী পৌরশহরের বৈরি হরিণমারী (শ্রীপুর) গ্রামের বাসিন্দা আব্দুর জব্বার সরকারের ছেলে।

কারাগার সূত্রে জানা যায়, শনিবার রাতে গাইবান্ধা জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষ তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জেলা কারাগারের জেলার মো. আতিকুর রহমান জানান, শামিকুল ইসলাম সরকার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন। শনিবার অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে রংপুরে স্থানান্তর করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সূত্র জানায়, ২০২৪ সালের ৮ ডিসেম্বর ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে ডিবি পুলিশ গ্রেফতার করে। পরে পলাশবাড়ী থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। দীর্ঘদিন পর জামিনে মুক্তি পেলেও ২০২৫ সালের ১৭ অক্টোবর সদর থানার (জি আর ১৭৬/২৫) একটি মামলায় জেলগেট থেকে পুনরায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। একই বছরের নভেম্বর মাসে অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়েছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার এশার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের