হোম > সারা দেশ > রংপুর

কাউনিয়ার রতন হত্যা: দুই জেলা থেকে ৩ আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কাউনিয়া (রংপুর)

তিন আসামি। ছবি: আমার দেশ

রংপুরের কাউনিয়ায় প্রকাশ্যে ফখরুল আলম রতন হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি ও পুলিশ।

বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার শাঁকতলা বাজার এবং নোয়াখালীর সোনাইমুড়ী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কাউনিয়া উপজেলার শিবু কুটিরপাড় গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ও মামলার প্রধান আসামি ছাত্রদল নেতা মজনু মিয়া (৩২), একই এলাকার মৃত আবজাল হোসেনের ছেলে লুৎফর রহমান (৪০) এবং মোকছেদ আলীর ছেলে রিপন মিয়া (৩০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত রতনের পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৯ অক্টোবর নিজ বাড়ির কাছে আবদার আলীর চায়ের দোকানের সামনে পৌঁছালে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে রতনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ২০ অক্টোবর কাউনিয়া থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি ও পুলিশ। পরবর্তী সময়ে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর ও নোয়াখালীতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই মামলায় খলিলুর রহমান নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

কাউনিয়া থানার ওসি বাদল কুমার মন্ডল জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বর্তমানে নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁদের কাউনিয়ায় নিয়ে আসতে মামলার তদন্ত কর্মকর্তাসহ পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

Ñএমএইচ

সৈয়দপুরে মুক্ত আকাশে ডানা মেলল ২২ পাখি

দিনাজপুরের ইজতেমায় গোর-এ-শহীদ ময়দানে জুমার নামাজ আদায়

পীরগঞ্জে মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন

তিস্তার চরে ভুট্টার বীজ বুনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নারীদের

ফুলবাড়ীতে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন

এখন আর দিনের ভোট রাতে হয় না: ত্রাণমন্ত্রী

ফুলবাড়ীতে সুস্বাদু আনারকলি চাষে সফলতা

ঝুঁকিতে ৩৫ কোটি টাকার সেচ প্রকল্প ও গুচ্ছগ্রাম

বেরোবিতে কর্মকর্তাকে মারধরের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি

বেরোবি উপাচার্যের অফিসের ভিতরেই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে মারধর