হোম > সারা দেশ > রংপুর

ব্যবসায়ী সোহাগ হত্যা: দিনাজপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

দিনাজপুর ও হাবিপ্রবি প্রতিনিধি

হাবিপ্রবিতে বিক্ষোভ

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে চাঁদাবাজ যুবদল কর্মীদের হাতে সোহাগ নামে এক ব্যবসায়ী নিহত হওয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছে দিনাজপুরের ছাত্রসমাজ। ঘটনার পর সারা দেশের ন্যায় দিনাজপুর হাবিপ্রবি, দিনাজপুর সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১২ জুলাই) বিকেলে হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা।

সমাবেশ শেষে প্রধান ফটকের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে হাবিপ্রবি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।

সমাবেশ মিছিলে চাঁদাবাজি, রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানায় ছাত্রনেতারা।

মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা 'চাঁদাবাজদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, খুনিদের বিচারের চাই' চাঁদাবাজি চলবে না, চলবে না' 'আওয়ামী লীগ গেছে যে পথে, যুবদল যাবে সে পথে' এই ধরনের বিভিন্ন স্লোগান দেয়।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ন্যায় যারা মানুষ খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে তাদের বিরুদ্ধে জনগণকেই রুখে দাঁড়াতে হবে।

বক্তারা বলেন, জুলাইয়ের বিপ্লবীরা ঘরে বসে থাকবে না, রাজপথেই এর জবাব দেওয়া হবে।' সমাবেশ থেকে অবিলম্বে ঢাকার মিটফোর্ড ব্যবসায়ী সোহাগ হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাবিপ্রবি শাখার সমন্বয়ক মো. তোফাজ্জল হোসেন তপু, মো. আসাদুজ্জামান নুর ও অসাধারণ শিক্ষার্থী এটিএম সিফাতুল্লাহ।

এদিকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে বিকেলে দিনাজপুর সরকারি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। সমাবেশ ও মিছিল থেকে অবিলম্বে ব্যবসায়ী সোহাগ হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়।

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে