হোম > সারা দেশ > রংপুর

খালেদা জিয়ার মৃত্যুতে ডা.জাহিদ ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির শোক

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডা এ জেড এম জাহিদ হোসেন এবং নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের স্বাক্ষরিত চিঠিতে এক গভীর শোকবার্তায় বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্রদূত।

তার নেতৃত্ব, ত্যাগ ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে জাতি এক অভিভাবকহীন শূন্যতায় পড়েছে।

শোকবার্তায় আরও বলা হয়, বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। তার রাজনৈতিক প্রজ্ঞা ও দৃঢ়তা বিএনপি তথা দেশের গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নবাবগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা