হোম > সারা দেশ > রংপুর

সুবিধাবঞ্চিতদের মাঝে ‘তালতলা হিলফুল ফুজুল’র ঈদ উপহার বিতরণ

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের তালতলা এলাকায় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ও ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন তালতলা হিলফুল ফুজুল।

শুক্রবার বিকেলে স্থানীয় স্বচাষ তালতলা দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার বিতরণ করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফও উপহার দেওয়া হয়।

সংগঠনের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিরা উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খরখরি ঘাট হাফেজি মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মো. আবু বক্কর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. মিজানুর রহমান আঙ্গুর, রংপুর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোজাম্মেল হক, যুগ্ম আহ্বায়ক মো. মানিক মিয়া, স্থানীয় সাংবাদিক হারুন-অর-রশিদ বাবু এবং ব্যবসায়ী মো. আব্দুল মোতালেবসহ আরও অনেকে।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালতলা জামে মসজিদের খতিব মাওলানা আহমাদ আলী, জামতলা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের, বকুলতলা জামে মসজিদের খতিব মাওলানা আবু নাসের এবং মাওলানা মো. আতাউর রহমান।

বক্তারা বলেন, তরুণদের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয়। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সংগঠনটির নিরলস প্রচেষ্টা প্রশংসনীয়।

তারা আরও বলেন, ‘হিলফুল ফুজুল’ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আদর্শ, যা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সময় প্রতিষ্ঠিত হয়েছিল। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, নিপীড়িতের পাশে থাকা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠাই ছিল এর মূল লক্ষ্য। বর্তমান সময়েও এই আদর্শকে ধারণ করে সংগঠনটি মানবসেবায় কাজ করে যাচ্ছে।

এদিন বিতরণ করা ঈদ উপহার প্যাকেজে ছিল গরুর গোশত, পোলাও চাল, ভাতের চাল, সয়াবিন তেল, আলু, সেমাই, চিনি, সাবান, মুড়ি ও ইফতার সামগ্রীসহ মোট ১০টি প্রয়োজনীয় পণ্য।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের