হোম > সারা দেশ > রংপুর

কাউনিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, কাউনিয়া (রংপুর)

“মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলায় দিনব্যাপী স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে উপজেলা অডিটোরিয়াম হলরুমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (এসইডিপি)-এর আওতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্মসূচিটি বাস্তবায়ন করে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ.এম.আর. মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তাহের, একাডেমিক সুপারভাইজার দিলরুবা, আরাজী শাহাবাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ফাকের, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ প্রতিনিধি সাইদুল ইসলাম এবং কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

দিনব্যাপী প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি স্টার্টআপ ধারণা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করেন। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে ছিল প্রযুক্তিনির্ভর সমাধান, পরিবেশবান্ধব উদ্যোগ, আধুনিক কৃষি প্রযুক্তি এবং দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে উদ্ভাবনী বিভিন্ন ধারণা।

অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণাধর্মী কাজ এবং উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রদর্শনী শেষে বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী কাজে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রংপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান এটিএম আজহারের

বোচাগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য বাইক শোডাউন

শিবির নেতা জিসান নিখোঁজের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল

পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যর প্রতিবাদ সমাবেশ

পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ

পলাশবাড়ীতে রামমূর্তি অপসারণের দাবিতে ইমাম-ওলামা পরিষদের মানববন্ধন

দিনাজপুরে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা অনুষ্ঠিত

যত উন্নয়ন সব কিছুই করেছেন শহীদ জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী

দক্ষ জনশক্তি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল