হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

ছবি: আমার দেশ

কুড়িগ্রামের উলিপুরে সাইদুর রহমান (৭০) ও রাবেয়া বেগম (৬০) নামের এক দম্পতির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। আকস্মিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার বিকেলে উলিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বলদিপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, বিকালে রাবেয়া বেগম তাদের বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে যান। এ সময় বৈদ্যুতিক ত্রুটির কারণে বিদ্যুতায়িত হয়ে থাকা টিনের ঘরের বেড়ায় হাত লাগতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। স্ত্রীকে বাঁচাতে স্বামী সাইদুর রহমান এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, বৈদ্যুতিক সংযোগে ত্রুটির কারণে টিনের বেড়ায় বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। বিষয়টি কেউ টের পাওয়ার আগেই দুর্ঘটনাটি ঘটে যায়।

ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ করছে।

এই হৃদয়বিদারক ঘটনায় বলদিপাড়া এলাকাজুড়ে শোকের মাতম নেমে এসেছে। অল্প সময়ের ব্যবধানে একসঙ্গে স্বামী-স্ত্রীর এমন করুণ মৃত্যু স্বজন ও প্রতিবেশীরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

এমএইচ

পীরগাছায় ৩ ফিলিং স্টেশনকে বিএসটিআইয়ের জরিমানা

পীরগঞ্জে চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে চালকের মৃত্যু

রংপুর জেলা পরিষদের ১২৭ এডিপি প্রকল্পের ৬৪টি বরাদ্দ প্রশাসকের নিজ উপজেলায়

হাসপাতালে রোগী নেওয়ার একমাত্র বাহন মানুষের কাঁধ

জুলাইযোদ্ধা রায়হান মৃত্যুর সঙ্গে লড়ছেন থাইল্যান্ডের হাসপাতালে

মিঠাপুকুরে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যু, থানায় অভিযোগ

বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা-ছেলে নিহত, বাবা আহত

যন্ত্রপাতির অভাবে বর্জ্য শোধন ও জৈবসার উৎপাদন প্রকল্প বন্ধ

দিনাজপুর শিক্ষা বোর্ডে ইংরেজি প্রথমপত্রের পরীক্ষায় বহিষ্কার ৭, অনুপস্থিত ২৮৫২

দুই দফা দাবিতে ডাক কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট