হোম > সারা দেশ > রংপুর

দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার খেতুর বাজারে মোটরসাইকেলের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোরছালিন (৪০) পুটিমারী ইউনিয়নের মধ্য কালিকাপুর বালাপাড়া গ্রামের টন্না মামুদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম লিটন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খেতুরবাজার এলাকায় রাস্তার উপর দিয়ে পানির পাইপ দিয়ে আলু খেতে পানি দেয়া হচ্ছিল। রোববার সকাল ৯টার দিকে যাত্রীসহ ভ্যানটি টেংগনমারীর দিকে যাচ্ছিল। এসময় অপর দিক থেকে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে আসার সময় পাইপটি পারাপারের সময় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যানচালক ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পায়। এলাকাবাসী হাসপাতালে নেয়ার আগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশটি তার বাড়িতে নিয়ে যায়।

পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম জানান, ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় ভ্যানচালক ঘটনাস্থলেই মারা যায়। লাশ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, এখন পর্যন্ত এরকম কোনো খবর পাইনি।

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা