হোম > সারা দেশ > রংপুর

বড় ভাইয়ের সুরকির আঘাতে ছোট ভাই নিহত

উপজেলা প্রতিনিধি, রৌমারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের রৌমারীতে পারিবারিক কলহের জেরে বড় ভাই সাকিব মিয়ার সুরকির আঘাতে ছোট ভাই সজীব মিয়া (২০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৯ মে) দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি মো. কাওসার আলী। নিহত সজীব মিয়া ও সাকিব মিয়া উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ির বাবু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামে ক্যাসিনো খেলা ও মাদক সেবন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে বড় ভাই সাকিব মিয়া সুরকি দিয়ে আঘাত করলে ছোট ভাই সজীব মিয়া

গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ওইদিন রাতে ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ থানায় নিয়ে যায় পুলিশ।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দুলাল চন্দ্র পাল বলেন, সজীব মিয়া নামের যুবককে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। আহত সাইফুল ইসলামকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

ওই চিকিৎসক আরো জানান, কিছু ব্যক্তি তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে সড়ক দুর্ঘটনার কথা বলেছেন। কিন্তু ওই যুবকের বুকের বাম পাশে আঘাতের একটি চিহ্ন রয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, কেউ অভিযোগ না দেওয়ায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শুক্রবার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনাটির তদন্ত চলমান রয়েছে।

বিএসএফের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত বিজিবি

ঠাকুরগাঁওয়ের একজন অভিভাবককে হারালাম: মির্জা ফখরুল

পঞ্চগড়ে বিদেশি মদসহ বাবা-ছেলে আটক

তীব্র গরমে আখের রসে স্বস্তি খুঁজছে মানুষ

নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না

পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি দবিরুল ইসলামের মৃত্যু

ন্যায্যমূল্যের অভাবে রাস্তার পাশে পড়ে আছে অবিক্রীত চামড়া

হাম সচেতনতায় লিফলেট বিতরণ উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী