হোম > সারা দেশ > রংপুর

আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে যুবদলের হামলায় আহত শিবির নেতা

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

গুরুতর জখম শিবির নেতা মোহাম্মদ সালাউদ্দিন

যুবদল নেতার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম শিবির নেতা মোহাম্মদ সালাউদ্দিন ঢাকার কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

সোমবার রাত ১১ টায় অস্ত্রোপচার শুরু হলে রাত ১টার দিকে শেষ হয়। এরপর থেকেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তার শারীরিক সংকট কাটেনি বলে জানিয়েছেন পরিবারের লোকজন।

প্রসঙ্গত, সাঘাটার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়ার কথা কাটাকাটি হয়। পরে বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ ও শিবির কর্মী সালাউদ্দিনসহ স্থানীয় নেতাদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়ে যায় এবং সংশ্লিষ্টরা উপজেলা চত্বর ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ ও শিবির কর্মী সালাউদ্দিন উপজেলা সংলগ্ন বোনারপাড়া চৌমাথা এলাকায় অবস্থান করছিলেন। এ সময় পরিকল্পিত ভাবে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়া, তার ভাই পলাশ, বোনারপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য রবিউল ইসলাম, যুবদল নেতা আশরাফ, মোনারুল, জব্বারসহ ১০ থেকে ১৩ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

হামলাকারীরা প্রথমে সালাউদ্দিনের গলায় আঘাত করে। পরে সাইফুল্লাহ তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকে ধাওয়া করে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে ফেলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। হামলার পর অভিযুক্তরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সাইফুল্লাহকে গাইবান্ধা আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসাধীন সালাউদ্দিনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় রোববার দিনগত রাত ১টার পর ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সোমবার ভোরে ঢাকার কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এখন পর্যন্ত সংকট কাটেনি সালাউদ্দিনের। মোহাম্মদ সালাউদ্দিনের সুস্থতায় সকলের নিকট দোয়া চেয়েছেন তার বাবা মাওলানা দুদু মিয়া।

দিনাজপুরে অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল শোভাযাত্রা

তিস্তার পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপরে, আতঙ্কে মানুষ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে

কিশোরগঞ্জে ৪ মাদকসেবী গ্রেপ্তার

আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, এক দিন পর প্রত্যাহার পিআইও

সীমান্তে বিজিবির অভিযানে মদ উদ্ধার

পীরগঞ্জ পৌরসভায় ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা

ভূরুঙ্গামারীতে ভ্যানগাড়ির ধাক্কায় শিশু নিহত

আর্জেন্টিনার জয়ে রংপুরে বাঁধভাঙা উল্লাস