হোম > সারা দেশ > রংপুর

সবুজ রংপুর গড়তে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

রংপুর অফিস

“করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি শুরু করেছে মহানগর মহিলা দল। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে নগরীর আরসিসিআই স্কুল-সাতমাথা সড়কের বোতলাপাড়া এলাকায় নবনির্মিত একটি সরকারি স্কুলের সামনে রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ কর্মসূচির আয়োজন করে রংপুর সমাজ উন্নয়ন সমিতি। উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি, রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক এবং রংপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শিক্ষাবিদ আরজানা বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরজানা বেগম বলেন, “ন্যাশনাল গ্রিন মিশন”-এর অংশ হিসেবে সবুজ রংপুর গড়ে তুলতে ফলজ, বনজ ও ঔষধি গাছসহ মোট ১০ হাজার বৃক্ষ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে মহানগরীর বিভিন্ন এলাকা ছাড়াও জেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। এ জন্য তিনি বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

এ সময় মহানগর মহিলা দলের প্রচার সম্পাদক রেহেনা বেগম, ২৫ নম্বর ওয়ার্ড সভাপতি ইসমত আরা, সমাজ উন্নয়ন সমিতির কোষাধ্যক্ষ তৌফিকুর রহমান, কার্যকরী সদস্য আরফান খান বিপু, সাংবাদিক ও সংগঠক আজিজ আল জামানসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উদ্যোগটি স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে এবং পরিবেশবান্ধব কর্মকাণ্ড হিসেবে প্রশংসিত হচ্ছে।

দেবীগঞ্জে পরীক্ষার আগেই শিক্ষার্থীকে প্রশ্ন পাঠানোর অভিযোগ

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের ঘটনায় পুনঃতদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

পলাশবাড়ীতে বিএনপি জামায়াত সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে কারাদণ্ড

রংপুরে মাদকদ্রব্য অধিদপ্তর কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন

গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়কে ভয়াবহ ধস

তিস্তার পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের