দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) বিশেষ অভিযানে জেলার বিরল সীমান্ত এলাকা থেকে ৮৮ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ৯টায় দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়ন থেকে সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাঁওতালপাড়া নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৮৮ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
এমই