হোম > সারা দেশ > রংপুর

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ের বোদা উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হবিবর রহমান (৫৮) কে আটক করেছে পুলিশ।

রোববার সকাল থেকে বিক্ষুব্ধ জনতা ওই শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। বিকেল তিনটার দিকে ৫ ঘন্টা পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের একটি কক্ষে শ্লীলতাহানির আচরন করেন ওই শিক্ষক। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ঘটনাস্থল থেকে ওই শিক্ষককে আটক করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা ঘটনার সত্যতা পেয়েছি। তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হবে। এছাড়া স্থানীয় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ওই বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষককে বদলি করা হবে।

এমই

কুড়িগ্রামে বালুভর্তি ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

লালমনিরহাটে শিশু হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবুর বিরুদ্ধে তদন্ত শুরু

পঞ্চগড়ে সড়ক বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা

নিজেকে মুক্তিযুদ্ধে শহীদের সন্তান বলা সেই জামায়াত এমপির বাবা এখনো জীবিত

পুকুরে নেমে তর্কের জেরে বন্ধুকে চুবিয়ে হত্যা

লালমনিরহাটে দুই মাসে পাঁচ হত্যাকাণ্ড

নবাবগঞ্জে আমবাগান থেকে উদ্ধার গৃহবধূর লাশ

নীলফামারীতে ৪৫ লাখ টাকায় রাস্তা কার্পেটিং, উঠে যাচ্ছে সাত দিনে

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা