হোম > সারা দেশ > রংপুর

জাল সনদে চাকরি, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ কামিল মাদরাসার শিক্ষক আজিজুর রহমানকে জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই মাদরাসার আরবি প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদরাসা সূত্রে জানা গেছে, তার শিক্ষাগত ও নিয়োগসংক্রান্ত সনদের সত্যতা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল।

তারাগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ এস এম সালাম জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজিজুল রহমানের বিরুদ্ধে রংপুর আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, একটি সি-আর মামলায় ওয়ারেন্ট মূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এমই

টেস্ট ক্রিকেটে ঐতিহাসিক বিশ্বরেকর্ড জাস্টিন গ্রিভসের

১৩ দিনেই ব্যাংক থেকে সরকারের ঋণ ৯ হাজার কোটি টাকা ছাড়াল

মামলা মেটাতে ৫৫০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে রাজি জনসন্স

২ মাসে ১২০০ কিলোমিটারে ২৫টি পুশইন চেষ্টা ঠেকিয়েছে বিজিবি

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তের নির্দেশ

আর্জেন্টিনার জালে সিডনি ক্যাব্রালের গোলই বিশ্বকাপ সেরা

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৩৯ হাজার গ্রেপ্তার

বহু ভাষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্

বিস্ময়কর প্রতিভা হেলেন কেলার

সাবেক রাষ্ট্রপতির আগের অপরাধের বিচারে বাধা নেই