হোম > সারা দেশ > রংপুর

চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা আহ্বায়কসহ চার নেতার পদত্যাগ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

ছবি: আমার দেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আলাউল হকসহ চার নেতা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তারা দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। ওই পদত্যাগপত্রের একটি অনুলিপি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবসহ স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছেও পাঠানো হয়েছে।

পদত্যাগ করা অন্যরা হলেন— এনসিপির জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি, যুগ্ম সদস্যসচিব সৈয়দ কিবরিয়া।

দুটি আলাদা পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণে দলের সব পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা উল্লেখ করেছেন। পরে আলাউল হক সাংবাদিকদের বলেন, ‘পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে আমি দলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি না। এ জন্য পদত্যাগপত্র জমা দিয়েছি।’

অন্যদিকে নাজমুল হুদা খান রুবেল বলেন, ‘আমরা একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু পরবর্তী সময়ে সেই আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাই আমরা পতদ্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

২০২৫ সালের ৫ জুন আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীকালে তাকেই আহ্বায়ক করে গঠন করা হয় জেলা আহ্বায়ক কমিটি।

কাহারোলে জ্বালানি তেল নিতে এসে এক ব্যক্তির মৃত্যু

সরকারি বরাদ্দের প্রতিটি টাকা জনগণের কল্যাণে ব্যয় করা হবে

নীলফামারীতে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধের মৃত্যু

স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য হুমকি: মাওলানা আবদুল হালিম

পঞ্চগড় রাজনগর বাজারে অগ্নিকাণ্ড, পরিদর্শনে গেলেন প্রতিমন্ত্রী

তারাগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

ফুলছড়িতে আটক ৩ জুয়াড়িকে ছিনিয়ে নিল স্থানীয়রা, পরে গ্রেপ্তার ৭

খানসামায় তিন দিনে পৃথক অগ্নিকাণ্ডে জনমনে আতঙ্ক

ড্রেজার নয় শ্রমিক দিয়ে খাল খনন করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হেলিকপ্টারে চড়ে বরের আগমন, পলাশবাড়ীতে ব্যতিক্রমী বিয়ে