হোম > সারা দেশ > রংপুর

দক্ষ জনশক্তি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

শিক্ষা, কঠোর পরিশ্রম ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমেই একটি দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোনো জাতির এমনি এমনি উন্নত হয় না। পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা, কর্মদক্ষতা এবং মানবসম্পদের উন্নয়নই একটি দেশের অগ্রগতির প্রধান চালিকাশক্তি।

শুক্রবার ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আজকের চীন নিজেদের প্রচেষ্টা, শিক্ষা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে বিশ্বের অন্যতম উন্নত দেশে পরিণত হয়েছে। বাংলাদেশকেও উন্নয়নের পথে এগিয়ে নিতে হলে শিক্ষা খাতকে আরও শক্তিশালী করতে হবে।

শিক্ষক, অভিভাবক ও সমাজের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনের পরিবেশ নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন সহায়ক কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।

মির্জা ফখরুল বলেন, দেশের শিশু-কিশোরদের ভবিষ্যৎ সম্পদ হিসেবে গড়ে তুলতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সমান ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশ-চীন সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। চীন বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন খাতে সহযোগিতা করে আসছে। ঠাকুরগাঁওয়ের কৃষি ও শিল্প খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনা কাজে লাগাতে চলতি বছরেই চীনের একটি প্রতিনিধি দল ঠাকুরগাঁও সফর করবে এবং সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্রগুলো পরিদর্শন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের শিক্ষার উন্নয়নে সহায়তা করতে পেরে চীন সরকার আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

রাষ্ট্রদূত জানান, আগামী জুলাই-আগস্ট মাসে চীনের একটি প্রতিনিধি দল ঠাকুরগাঁও সফরে এসে কৃষি, শিল্প ও বিনিয়োগ সম্ভাবনা মূল্যায়ন করবে। পাশাপাশি আগামী বছরের মধ্যে পর্যায়ক্রমে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য চীন সফরের সুযোগ সৃষ্টি করা হবে, যা দুই দেশের তরুণ প্রজন্মের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে।

তরুণ মেধার বিকাশ, উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পায়গাম আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা।

এমএইচ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি