হোম > সারা দেশ > রংপুর

কৃষক হত্যা মামলায় আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহানারা পারভীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সৈয়দপুর থানার গোল চত্বরে একটি সালিশ বৈঠক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছিলেন।

বুধবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান।

তিনি জানান, নীলফামারী সদরের রামগঞ্জে গাড়িচাপা দিয়ে সিদ্দিক আলী নামে এক কৃষক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, নিহত কৃষক সিদ্দিক আলীর ছেলে বাদী হয়ে ২০২৪ সালের ২২ অক্টোবর ওই মামলা দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হকসহ ২০২ জন ও অজ্ঞাত ১০০০ থেকে ১২০০ জনকে আসামি করা হয়।

মামলায় বলা হয়, ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় মামলা দায়ের করতে পারেননি তারা।

এমই

তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশের ১২৬তম জন্মবার্ষিকী পালিত

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শ‌নিবার

স্বরাষ্ট্রমন্ত্রীর দেশের সার্বিক নিরাপত্তা দিতে পারছেন না

পীরগাছায় চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের মাদকবিরোধী কর্মসূচি পালন

যে মুখে মা ডাকি, সে মুখে মাদক না: এমপি আব্দুল মুনতাকিম

ভারতীয় আধিপত্যবাদমুক্ত বাংলাদেশের দাবিতে মানববন্ধন

খানসামায় মাদকের ভয়াল থাবা, ঝুঁকির মুখে তরুণ প্রজন্ম

পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

প্রতিটি ছাত্রকে নিজের সন্তান মনে করতে হবে: শিক্ষামন্ত্রী

দহগ্রাম-আঙ্গরপোতা মুক্ত দিবস আজ