হোম > সারা দেশ > রংপুর

হাজার শয্যার চীনা হাসপাতালের জায়গা পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার

জেলা প্রতিনিধি, নীলফামারী

চীন সরকারের উপহার হিসেবে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। শনিবার বিকেলে তিনি নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের টেক্সটাইল মিল সংলগ্ন ২৫ একর খাস জমি পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান মোহসিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম এবং জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ।

পরে তিনি নীলফামারী জেলা সদরের নটখানায় অবস্থিত ২০ শয্যাবিশিষ্ট কুষ্ঠ হাসপাতাল পরিদর্শন করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের আরাজী চড়াইখোলা ও দারোয়ানী মৌজায় ২৪.৮৯ একর জমি চীন সরকারের উপহার হিসেবে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।

নীলফামারীতে ৪৫ লাখ টাকায় রাস্তা কার্পেটিং, উঠে যাচ্ছে সাত দিনে

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা

কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

চার্টার্ড সেক্রেটারী দিবসে আইসিএসবির দিনব্যাপী কর্মসূচি

সৈয়দপুর সরকারি কলেজ মাঠে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আহমেদ

শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন, ওসি প্রত্যাহার

লালমনিরহাটে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জে আখের ব্যাপক উৎপাদন

আমার দেশ-এর প্রতিবেদন প্রকাশের পর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি