হোম > সারা দেশ > রংপুর

দেবীগঞ্জে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ দুইজনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, দেবীগঞ্জ (পঞ্চগড়)

পঞ্চগড়ের দেবীগঞ্জে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সদর ইউনিয়নের সাহাপাড়া এবং সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের মাস্টার এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মোছা. আলেফা বেগম (৫৫) সাহাপাড়া এলাকার বাসিন্দা, সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের মাস্টার এলাকার বাসিন্দা জামিনুর রহমান (৪৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে সাহাপাড়া এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন আলেফা বেগম। পরিবারের সদস্যরা তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের মাস্টার এলাকায় জামিনুর রহমান নিজ ঘরের নবনির্মিত বাথরুমের ছাদ পরিষ্কার করতে যান। বাথরুমের ছাদে রাখা ঢালাইয়ের ইট নিচে ফেলে দেওয়ার পর পলিথিন সরাতে গিয়ে সোজা হয়ে দাঁড়ালে ছাদের ওপর দিয়ে বয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের উচ্চচাপ সম্পন্ন অরক্ষিত বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে আসেন তিনি। এতে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান জামিনুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও পথেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান জানান, জামিনুরের ঘরের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনটিতে কোনো সুরক্ষামূলক কাভার ছিল না। নবনির্মিত বাথরুমের ছাদ পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত ১১ হাজার ভোল্টের তারে স্পৃষ্ট হয়।

এ ঘটনায় দেবীগঞ্জ থানার ওসি মো. মুসা মিয়ার বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি