হোম > সারা দেশ > রংপুর

তারাগঞ্জে অজ্ঞাত পচাগলা লাশের খুলি ও হাড় উদ্ধার

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় ডালিয়া ক্যানেলের ধারে একটি পাটক্ষেতের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির পচাগলা লাশের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার দুপুরে ওই এলাকায় হঠাৎ তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তারা ঝোপের ভেতরে একটি মানুষের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড় দেখতে পান। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।

ঘটনাস্থলের পাশে ঝোপের মধ্যে একটি লুঙ্গি ও একটি পাঞ্জাবি পড়ে থাকতে দেখা যায় বলেও স্থানীয়রা জানান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি দীর্ঘদিন ধরে সেখানে পড়ে থাকায় পচে-গলে গেছে। এছাড়া বন্যপ্রাণী যেমন শিয়াল বা কুকুর লাশের অংশবিশেষ খেয়ে ফেলায় দেহটি বিকৃত অবস্থায় ছিল, ফলে নিহত ব্যক্তির পরিচয়, বয়স বা অন্যান্য তথ্য তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহটি ঝোপের ভেতরে ফেলে রেখে যেতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং জেলা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পার্বতীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি ডাক কর্মচারীদের

তিস্তার ভাঙনে ঝুঁকিতে স্কুল, মসজিদ ও অর্ধশত পরিবার

ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের পর মারা গেলেন নাতি

রাজনীতিবিদদের ভুল ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের দায়িত্ব

ভূরুঙ্গামারীতে শত বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ

ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ

কমছে ব্রহ্মপুত্র ও তিস্তার পানি, বেড়েছে নদীভাঙন

পানি কমার সঙ্গে সঙ্গে ধরলায় তীব্র ভাঙন

পা দিয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী