হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রাম পার্লামেন্টের নাগরিক সংলাপ

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

ছবি: আমার দেশ

কুড়িগ্রামে সম্ভাবনা, সংকট ও উন্নয়নের প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টায় কলেজ মোড়ে পৌর অডিটোরিয়াম মার্কেটের দ্য গ্রান্ড অ্যাসেম্বেলি হলরুমে এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের সৌজন্যে কুড়িগ্রাম পার্লামেন্টের সেশন-২ হিসেবে এই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি সংসদীয় আসনের বিভিন্ন সমস্যা, সংকট নিরসনে উন্নয়নের প্রত্যাশা শীর্ষক সমাজের বিশিষ্ট নাগরিকদের কাছ থেকে মতামত গ্রহণ করেন। এবং জাতীয় সংসদের পরবর্তী বাজেট অধিবেশনে তা পেশ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংলাপে শিক্ষক, আলেম, ব্যবসায়ী, সুশীল সমাজ, বীরমুক্তিযোদ্ধা, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া, সদস্যসচিব মাসুম মিয়া, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি শফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর প্রমুখ।

এমএইচ

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ