হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন, অভিযুক্ত আটক

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে প্রথম শ্রেণির এক শিশুকে (৬) ধর্ষণের অভিযোগে আমির উদ্দিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘটনা স্থলের একটি ফাস্টফুড রেস্টুরেন্টে অগ্নিসংযোগ করেছে।

বুধবার দুপুরে খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন ‘জাফলং চাইনিজ অ্যান্ড ফাস্টফুড’ রেস্টুরেন্ট থেকে অভিযুক্তকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে ওই রেস্টুরেন্টে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন অভিযুক্ত আমির উদ্দিনকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

এদিকে, ধর্ষণের ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ওই রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যে পুরো রেস্টুরেন্টটি পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী শিশুকে শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

ইউনিয়ন পরিষদ ভবনের ছাদে বিএনপি নেতার ইয়াবা সেবনের আসর

অবৈধ জাল তৈরির কারখানা থেকে ৪৪ লাখ টাকার চায়না দুয়ারী উদ্ধার

এক মাস পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

তিস্তাপারের মানুষের আহাজারি—কাম দেন বাহে রিলিফ চাই না

রংপুরে মেডিকেল শিক্ষার্থীর মুক্তির দাবিতে সড়ক অবরোধ

রংপুর জেলা জাতীয় যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটি

শহীদ সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত করলেন জামায়াত নেতারা

কুড়িগ্রামে আ.লীগের বিচারের দাবিতে এনসিপির বিক্ষোভ

রাণীশংকৈলে আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও ব্যুরো চিফকে সংবর্ধনা

তারাগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবক গ্রেপ্তার