হোম > সারা দেশ > রংপুর

চেয়ারম্যানের মারধরে হাসপাতালে কৃষক

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জে ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গ্রামপুলিশের হাতে মারধরের শিকার হয়েছেন রশিদুল ইসলাম (৩৭) নামে এক কৃষক। বর্তমানে তিনি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর সরকারপাড়া গ্রামের ইউনুস কাজীর ছেলে রশিদুল ইসলাম দেড় বছর আগে তার স্ত্রী রাবেয়া বেগমের মাতৃত্বকালীন ভাতার কার্ডের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলটকে ৮ হাজার টাকা দেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কার্ড না পেয়ে তিনি মঙ্গলবার ইউনিয়ন পরিষদে গিয়ে টাকা ফেরত চান।

এ সময় চেয়ারম্যান আল ইবাদত হোসেন টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে রশিদুলের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। পরে চেয়ারম্যান ও গ্রামপুলিশ সদস্যরা তাকে বেদম মারধর করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল হোসেন বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট বলেন, ওকে দু-একটা থাপ্পড় মারা হয়েছে, এর বেশি কিছু না। তবে মাতৃত্বকালীন ভাতার কার্ডের জন্য টাকা নেওয়ার অভিযোগটি মিথ্যা।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়