হোম > সারা দেশ > রংপুর

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু

উপজেলা প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর)

দুই দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু হয়েছে। গত বুধবার রাত ৯টার দিকে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন জাতীয় গ্রীডে সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক।

গত ১৯ মে রাত ১টার দিকে বয়লারের টিউব লিক হলে ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় ১২৫ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন কার্যক্রম। দুই দিন বন্ধ থাকার পর মেরামত শেষে গত বুধবার বিকালে বয়লারে ফায়ারিং উৎপাদনে যায়। কেন্দ্রের ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিটটি থেকে প্রতিদিন ৬০/৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ১ নম্বর ইউনিটটি চালু রাখতে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টন কয়লার প্রয়োজন পড়বে।

বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট রয়েছে। ১ নম্বর ও ২ নম্বর ইউনিট ১২৫ মেগাওয়াটের দুটি এবং তিন নম্বর ইউনিট ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন। ২০২০ সালের নভেম্বর থেকে ২ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে এখনো বন্ধ রয়েছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, 'মেরামত শেষে বুধবার বিকাল ৫টায় ইউনিটটির বয়লারে ফায়ারিং করা হয়। রাত ৯টা থেকে বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটটির বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হবে।'

মন্ত্রীরা সংসদে মিথ্যা কথা বলে: এটিএম আজহার

জনগণের সঙ্গে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করুন: মাওলানা আব্দুল হালিম

দিনাজপুর শহর জামায়াতের অগ্রসর কর্মীদের শিক্ষাশিবির

শৃঙ্খলা, সততা ও ধৈর্য নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাওলানা আব্দুল হালিম

অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

বিএনপি কথা দিয়ে কথা রাখে, তিস্তা প্রকল্প বাস্তবায়ন হবেই: দুলু

তিস্তা মহাপরিকল্পনা একনেকে যাচ্ছে শিগগিরই: প্রতিমন্ত্রী আজাদ

রংপুরে চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

তিস্তা ব্যারেজ পরিদর্শনে তিন মন্ত্রী, মহাপরিকল্পনা বাস্তবায়নে জোর

পরিকল্পিত বাঁধ ও ড্রেজিং করলে তিস্তাপাড়ের মানুষকে রক্ষা করা সম্ভব