হোম > সারা দেশ > রংপুর

ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের

উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী (কুড়িগ্রাম)

ছবি: আমার দেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ওবাইদুল হক (৫৫) পৌরসভার ৬নং ওয়ার্ডের বদিজমাপুর এলাকার বাসিন্দা ও আব্দুল হকের ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প.প. কর্মকর্তা সুজন সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার খুব সকালে ওবাইদুল হক বাড়ির পাশের নিজ জমিতে কাঁচি দিয়ে ধান কাটতে যান। সকাল ১১টার সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে আকস্মিক বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, ঘটনাটি জেনেছি। বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা