হোম > সারা দেশ > রংপুর

গাঁজা সেবনকালে যুবক আটক, তিন মাসের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

খালের পাশে বসে আপন মনে গাঁজা সেবনে ব্যস্ত ছিলেন এক যুবক। এ সময় হঠাৎ ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট হাজির হয়ে গাঁজা সেবনকারী যুবককে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে সেখানেই মাদক সেবনের অপরাধে ওই যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়। ঘটনাটি ঘটেছে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৯টায় কিশোরগঞ্জ ইউনিয়নের মধ্য রাজিব চেংমারী তিস্তা ক্যানেলের পাশে।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম রাশেদুল ইসলাম কাল্টা (২৫)। সে মধ্য রাজিব চেংমারী গ্রামের আব্দুল মজিদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার আইয়ুব আলী জানায়, কয়েক দিন ধরে খবর আসছে মধ্য রাজিব চেংমারী তিস্তা ক্যানেলের পাশে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত কিছু বখাটে যুবক গাঁজাসহ বিভিন্ন মাদক সেবন করে। এ খবরের ভিত্তিতে সোমবার রাত ৯টায় পুলিশসহ অভিযান চালিয়ে এক যুবককে গাঁজা সেবনের সময় আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা বিষয়টি আমার দেশকে নিশ্চিত করে বলেন, এক যুবককে গাঁজা সেবনের সময় আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। কিশোরগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত ক্লিন কিশোরগঞ্জ-গ্রিন কিশোরগঞ্জ গঠনে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

উত্তরের ঈদযাত্রার বিকল্প নৌপথেও বাধা

পার্বতীপুরে ট্রেনে আগুন, ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নবাবগঞ্জে সাবেক ইউ পি চেয়ারম্যানকে কারাদণ্ড

বিএনপি–জামায়াত সংঘর্ষ, হাসপাতালে শয্যাশায়ী জামায়াত নেতা গ্রেপ্তার

সৈয়দপুর থেকে বাসযোগে দিনাজপুরে যাবেন তারেক রহমান

কুড়িগ্রামে ​ঝড় ও শিলাবৃষ্টিতে একজনের মৃত্যু

জাতীয় সরকার গঠনের অঙ্গীকার থেকে সরে যাচ্ছে বিএনপি: মজিবুর রহমান মঞ্জু

মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম কেসিসির

প্রধানমন্ত্রীর তহবিলের কাপড় না পেয়ে জামায়াত এমপির আক্ষেপ

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন মাহফুজ উন নবী ডন