হোম > সারা দেশ > রংপুর

বাংলাবান্ধা দিয়ে নেপাল গেল ৭৭৭ টন আলু

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রপ্তানি করা হয়েছে ৭৭৭ টন এস্টারিক্স আলু। এ পর্যন্ত মোট এ বন্দর দিয়ে মোট ১২ হাজার ৬৬৩ টন আলু নেপালে রপ্তানি হয়েছে। তথ্যটি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন।

জানা যায়, আলুগুলো রপ্তানি করে থিংকস টু সাপ্লাই, ফাস্ট ডেলিভারি, সুফলা মাল্টিপ্রোডাক্ট লিমিটেড, স্বাধীন এন্টারপ্রাইজ, ক্যারজ এগ্রো, মাইসা কোল্ড স্টোরেজ ও ইসান এগ্রো ফার্ম। আলুগুলো উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুরসহ বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে ৩৭ ট্রাকে (প্রতি ট্রাকে ২১ মেট্রিক টন) নেপালের কাকরভিটা এলাকায় পাঠানো হয়।

এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট আব্দুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশের আলু নেপালে প্রচুর চাহিদা রয়েছে। আমরা নিয়মিত আলু নেপালে রপ্তানি করছি। এতে আমরা কৃষক, ব্যবসায়ীরা যেমন লাভবান হচ্ছি সরকারও রাজস্ব পাচ্ছেন।

এ বিষয়ে ক্যারোস এগ্রো কনসার্ন অব এম আর জে এন গ্রুপের মালিক কে এম নাজমুল হাসান, আমরা বিভিন্ন এলাকা থেকে ভালো মানের আলু সংগ্রহ করে নেপালে রপ্তানি করি। আমরা যদি ভালো মানের আলু নেপালে রপ্তানি করতে পারি তাহলে আমরা সবাই লাভবান হব। তাই আলুর কোয়ালিটি সম্পন্ন করা প্রথম ধাপ। এ ছাড়া আমরা আগে ২০% ইনসেফটি পেতাম সরকারের পক্ষ থেকে, সেটা এখন ১০% এ নেমে এসেছে। এটা যদি সরকার বাড়াতো তাহলে আমরা অনেক লাভবান হতাম ।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন জানান, রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো আলুগুলো সংগ্রহ করে বাংলাবান্ধা স্থলবন্দর ইয়ার্ডে প্রবেশ করলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে নেপালে পাঠানোর জন্য ছাড়পত্র দেওয়া হয়।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়