হোম > সারা দেশ > রংপুর

সৈয়দপুর থেকে বাসযোগে দিনাজপুরে যাবেন তারেক রহমান

খাল খনন কর্মসূচীর উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার দিনাজপুর সফরে আসছেন। এদিন সকাল ১০ টায় বিমান যোগে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পোঁছাবেন। সেখানে থেকে বিশেষ বুলেটপ্রুফ বাসে দিনাজপুরে যাবেন তিনি। সাংগঠনিক জেলা সৈয়দপুর বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সৈয়দপুরে স্বাগত মিছিল করেছে বিএনপি। সকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে শহরের সড়কগুলোর দুইপাশে দলীয় নেতাকর্মী ও সাধারন জনগন তারেক রহমানকে অভ্যর্থনা জানাবেন।

জানা গেছে, সৈয়দপুরে নামার পর সেখান থেকে বাসে করে কাহারোল যাবেন। খাল খনন উদ্বোধন শেষে তিনি দিনাজপুর শহরে আসবেন। সেখানে নানা-নানির কবর জিয়ারত করে সার্কিট হাউজ মাঠে ইফতার করবেন। সৈয়দপুর থেকে একইদিন রাত ৮টায় বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর দিনাজপুর সফর ঘিরে নিরাপত্তায় এসএসএফ ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্য এবং তিনহাজার পুলিশ মোতায়ন থাকবে।

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা